শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

দীঘিনালায় ভারতীয় ১৪০বস্তা চিনিসহ পাচারকারী আটক

১৩৫

॥ দীঘিনালা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি দীঘিনালায় রাতে ভারতীয় অবৈধ ভাবে নিয়ে আসা ১৪০ বস্তা চিনি আটক করেছে আইন শৃংখলা বাহিনী সদস্যরা।

জানা যায়, সাজেক সীমান্ত এলাকা ভারতের উদয়পুর থেকে গোপনে ১৪০ বস্তা চিনি মিনি ট্রাক বোঝাই করে নিয়ে আসে। শনিবার রাত ১০টায় দীঘিনালা জোনের ৪ই বেংগলের অতিক্রম করার সময় নিরাপত্তা চেক পোস্টে সন্দেহ হলে গতি রোধ করে। পরে তল্লাশি চালিয়ে গাড়ি ভর্তি এসব চিনি উদ্ধার করা হয়। ট্রাক নম্বর চট্ট মেট্রো ট ১১-৭৫৮৩। এসময় পাচারকারী বাবুধন চাকমা(২৭) এবং ট্রাক চালক মোঃ জিয়া(৪২) কে আটক করা হয়। পরে রাতেই ট্রাক বোঝাই চিনি এবং আটককৃতদের দীঘিনালা থানায় সোপর্দ করে।

এব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতি বস্তা ৫০ কেজি হারে ১৪০বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকটি আটক করে দীঘিনালা জোনের সেনাবাহিনী। এসময় ট্রাক চালক মোঃ জিয়া (৪২) এবং পাচারকারী বাবুধন চাকমা(২৭)কে আটক করা হয়েছে। এঘটনায় দীঘিনালা থানার এসআই মোঃ নুরুদ্দীন বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।