শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

কাপ্তাইয়ে স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১০৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা রাইফেল ক্লাবের আয়োজনে স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ রেস্ট হাউস চত্বরে স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও রাইফেল ক্লাব সভাপতি রুমন দে। প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

এসময় উপজেলা রাইফেল ক্লাবের সহ সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন চৌধুরী, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরীসহ রাইফেল ক্লাবের সদস্য এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এতে পয়েন্ট ১৭৭ বোর এয়ার রাইফেলে চ্যাম্পিয়ন হন রানা জামান। এছাড়া প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন বাবলু বিশ্বাস অমিত এবং দ্বিতীয় রানার আপ হন মংচিং মারমা। সর্বমোট ৩০ জন শ্যুটার এই প্রতিযোগিতায় অংশ নেন।