শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, বীর নিবাস পেয়ে আমরা গর্বিত

১২৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নম্বর রাইখালী ইউনিয়ন ২নং ওয়ার্ড নারানগিরি মুখ এলাকায় বসবাসকরে বীর মুক্তিযোদ্ধা মৃত রশিদ আহম্মদ (নৌকমান্ড) পরিবার। বীর মুক্তিযোদ্ধা রশিদ আহম্মদ শারীরিক বিভিন্ন সমস্যজনিত কারনে ১অক্টোবর ২০১৬ইং তারিখ মৃত্য বরণ করে। নিজস্ব কিছু বসবাসের জায়গা থাকলেও ছিলনা কোন ভাল ঘর। বর্ষা ও বৃষ্টিতে ভাংগা ঘরে কষ্ট করতে হতো পরিবারের সকল সদস্যদের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের যাদের নিজস্ব জায়গা আছে তাদের বিনামূল্য সরকারের খরচে বীর নিবাস করে দেয়। তারই ধারাবাহিকতায় মৃত্যু বীর মুক্তিযোদ্ধা রশিদ আহম্মদ পরিবারকে মুক্তিযুদ্ব বিষয়ক মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করে দেয়া হয়।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প এটি করে। সাড়ে ৪শতাংশ জায়গার ওপর বীর নিবাসটি নির্মাণ করা হয়েছে। একতলাভবন,দু’টি শয়ন কক্ষ, লিভিং রুম, ডাইনিং রুম, বাথরুম দুইটি, কিচিং রুম একটি, বারান্দাসহ সকল সুযোগ সুবিধা রয়েছে। দেখতে অসাধারণ ও মনোমুগ্ধকর এ বীর নিবাসটি। নির্মাণ খরচ হয়েছে ১৪লাখ ১০ হাজার টাকা।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে ঘর পরিদর্শনে গিয়ে বলেন,এত সুন্দর ভাবে বিনা খরচে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর নিবাস করেছে যা অতুলনীয়। কাপ্তাই উপজেলায় এটি প্রথম বীর নিবাস উপহার। শুনেছি এর আগেও প্রভু দেয়ান নামে একজন বীর মুক্তিযুদ্বকে বীর নিবাস করে দেয়া হয়। আশাকরি এ পরিবার সকলে সুন্দরভাবে নিবাসটি ব্যবহার করবে। কাপ্তাই বীর মুক্তিযুদ্বা শাহাদাৎ হোসেন চৌধুরী ও মোঃ ইস্রাফিল হোসেন জানান, আমাদের সহপাঠী মৃত্যু বীর মুক্তিযুদ্বা রশিদকে বর্তমান আ’লীগ সরকার বিনামূল্যে বীর নিবাস করে দিয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। মৃত্যু বীর মুক্তিযুদ্ব রশিদ আহম্মদ এর ৩ছেলে ৩মেয়ে রয়েছে। স্ত্রী নেই। বড় ছেলে মোঃ আাব্দুর রহমান জানান, আমাদের বিনামূল্যে বীর নিবাস তৈরি করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞ প্রকাশ করছি। আমরা গর্বিত ও আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কাপ্তাই উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের যারা আমাদের সহযোগিতা করেছে।