শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

ভয়াল কাল রাত স্মরণে মাটিরাঙ্গায় মোমবাতি প্রজ্জলন

৪৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

২৫ মার্চ ভয়াল কাল রাত স্মরণে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোমবাতি প্রজ্জলন করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলার দলীয় কার্যালয়ের সম্মুখে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা জানান, ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানী সামরিক জান্তার নেতৃত্বে বাঙালীর উপর চালানো নিষ্ঠুর গণহত্যার স্মরণে এ আয়োজন।

এ সময়, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেল, মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।