শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

আগামীর বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি হতে হবে

বাঘাছড়িতে ৮৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান

১১৫

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ৮৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। সোমবার (১৩মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন।

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সৈনিক হবে নতুন প্রজন্ম। তাই তাদের ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীর বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হয়ে তৈরি হতে হবে। ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারলে আজকের প্রজন্মই স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, স্বপ্নকে বাস্তবে রূপ দেন।

আলোচনা সভা শেষে উপজেলার ৮৩ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে একটি করে ল্যাপটপ প্রদান করেন অতিথিগণ। উল্লেখ্য যে, এর আগে ১ম পর্যায়ে উপজেলার ৩৩ টি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে।