শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বাঘাইছড়ির সাজেক সীমান্ত সড়কে ড্রাম ট্রাক খাদে পড়ে নিহত ১ আহত ১৩

১০৮

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সিজুগছড়া উদয়পুরস্থ সীমান্ত সড়কে শ্রমিকদের বহনকারী ড্রাম ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গিয়ে এক শ্রমিক নিহত সহ ১৩ শ্রমিক গুরুতর আহত হয়েছে। এ ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছে।

এই দূর্ঘটনায় নিহত এবং গুরুতর আহত ১৩ জনই সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ছিলো বলে জানিয়েছে সাজেক থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৩ মার্চ) রাত ৯ ঘটিকায় এই দুর্ঘটনা ঘটে, ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের একটি টীম আহতদের উদ্ধার করে চাঁদের গাড়ী যোগে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা সীমান্ত সড়কের কাজ শেষে ঢ্রাম ট্রাকে করে ফেরার পথে উঁচু পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। ফলে ঘটনা স্থলে একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থাও আশংকা জনক।