শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মানিকছড়িতে পাহাড় কাটার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

১১৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. ছিদ্দিকুর রহমান (৩৩) নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) বিকেলে দীর্ঘদিন ধরে পাহাড় কাটা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুসলিমপাড়া এলাকায় উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(ক) ধারায় অপরাধ ১৫(৪) ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, উপজেলার যেকোনো স্থানে অবৈধভাবে পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যহত থাকবে।