শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

দুই দিনের সফরে সাজেক এসেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৩২

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥

দুই দিনের ব্যাক্তিগত সফরে সাজেক আগমন এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ, এমপি।

শুক্রবার বিকাল ৫ ঘটিকায় হেলিকপ্টার যোগে সাজেক রুইলুই ভ্যালী পর্যটন কেন্দ্রে আগমন করলে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরিফুল্লাহ আবেদ, বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল তৌহিদুর রহমান, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ও বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে মন্ত্রী স্বপরিবারে অবকাশ যাপনের জন্য সাজেক রিসোর্টে উঠেন এবং রাতে খাস্রাং হিল রিসোর্টে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যো গদান করেন। ১১ই মার্চ সকাল ১০ ঘটিকায় সাজেক থেকে সড়ক পথে খাগড়াছড়ি আওয়ামী কৃষকলীগের ত্রী-বার্ষিক সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে।