শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়ির পানছড়িতে ১২ পকজি গাঁজাসহ আটক ২

৯৫

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও ১টি মাহেন্দ্রসহ ২ জনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। শুক্রবার (১০ মার্চ) বেলা ৩টার দিকে পানছড়ি-লোগাং সড়কের সাঁওতাল পাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

থানা সুত্র জানায়, গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে খোকন চাকমা (২৬) ও সুফল চাকমা (১৯) কে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়। তাঁরা উভয়েই রাঙ্গামাটি সদরের চ্যাগাইয়াছড়ি গ্রামের রজনী কুমার চাকমা ও রাঙ্গা চান চাকমা’র ছেলে বলে জানায়। জানা যায়, ব্যবসায়িক উদ্দেশ্যে ভারত সীমান্ত থেকে কিনে রাঙ্গামাটিতে ক্রেতা নিকট বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানের মামলা প্রক্রিয়াধীন আছে।