শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রাঙ্গামাটির পাহাড়, বন, সুন্দর লেক ও জীববৈচিত্র আমাকে মুগ্ধ করেছে: পরিবেশ ও বনমন্ত্রী

১৫৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির পাহাড়, বন, সুন্দর লেক ও জীববৈচিত্র আমাকে মুগ্ধ করেছে। কাপ্তাই জাতীয় উদ্যান সরকারি পরিদর্শনে এসে একথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দীন, এমপি।
শুক্রবার বিকালে রাঙ্গামটি দক্ষিণ বন বিভাগের সোলার ফেন্সিং সিস্টেম উদ্বোধন ও হাতিধারা ক্ষতিগ্রস্ত ১৫পরিবারের মাঝে চেক বিতরণ করেন তিনি। এর আগে মন্ত্রী ও প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী নৌপথে রাঙ্গামটি হতে কাপ্তাই ভ্রমণ করেন। বিকেল ৫টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে কর্ণফুলী রেঞ্জের মুখ বিট ভ্রমণ করেন। তিনি মুখ বিটের ১৯৮৩-৮৪ সনের পুরাতন বাগান, পাহাড় ও জীববৈচিত্র ঘুরে দেখেন। বনের চশমাপরা হলুমান, বনমোরগ, বানর, বিভিন্ন প্রজাপতির পশুপাখি দেখেন এবং এসব জীববৈচিত্র দেখে ভূয়াসি প্রশংসা করেন।

এসময় এক আলোচনায় তিনি বলেন, এটি আমার প্রথম সফর। রাঙ্গামাটি যে সুন্দর আমি না আসলে তা বুঝতাম না। এক কথায় আমি রাঙ্গামাটি বন পাহাড় ও জীববৈচিত্রের প্রেমে পড়েছি। বিশেষ করে কাপ্তাইয়ের বন ও পশুপাখি বাংলাদেশের সৌন্দর্যকে আরো সুন্দর করেছে। এসময় প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী বলেন, আমি পূর্বে কাপ্তাইয়ে দায়িত্ন পালন করেছি। কাপ্তাইয়ের বন, পশুপাখি, পাহাড়, জীববৈচিত্রের সাথে মানুষের একটি নিবিড় সম্পর্ক রয়েছে বলে জানান তিনি।

সফরকালে মন্ত্রী মুখবিটে জলপাই, বৈচি ও জাম গাছের চারা রোপন করেন। এসময় রাঙ্গামাটি বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান, চট্রগ্রাম সার্কেল সিএফ বিপুল কৃষ্ণ দাস, ছালেহ্ মোঃ শোয়াইব খান (ডিএফও), গঙ্গা প্রসাদ চাকমা (এসিএফ), মাসুূূদ আলম (এসিএফ), রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, আনোয়ার হোসাইন সহ বিভিন্ন বন বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।