শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

পালিয়ে পাশ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নেয় ঐ নারী

মানিকছড়িতে শ্লীলতাহানির অভিযোগে পুলিশের হাতে যুবক আটক

১০৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে মোটর সাইকেল চালক কর্তৃক নারীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ। ভুক্তভোগী ঐ নারী বৃহস্পতিবার রাতে (৯ মার্চ) বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের কারেন।

আটককৃত যুবক মানিকছড়ি উপজেলাধীণ বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ি পশ্চিম পাড়া এলাকার আব্দুল কাদের’র পুত্র মোঃ আব্দুল করিম (৩৫) বলে পুলিশ জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম গত বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ডাইনছড়ি উচ্চ বিদ্যালয় থেকে সন্তানের উপবৃত্তির ফরম পূরণ করে বাটনাতলী ইউনিয়নের ছুদুরখীল এলাকার তিনঘরিয়া পাড়া এলাকার নিজ বাড়িতে ফেরার পথে ডাইনছড়ি বাজারে আসলে অভিযুক্ত ব্যক্তি (করিম) তার চালিত মোটরসাইকেলে উঠতে বলে। তখন সে তার কাছে কোনো ভাড়া নেই বলে তাকে (করিম) জানায়। পরে বিনা ভাড়ায় বাড়িতে পৌছে দেয়ার কথা বলে (করিম) তার মোটরসাইকেলে উঠায়। পরে সকাল ১১টার দিকে লালটিলা হয়ে ছুদুরখীল সড়কের জনমানব শূণ্য এলাকায় পৌছলে শ্লীলতাহানির চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি করে ভিকটিম সেখান থেকে দৌড়ে পালিয়ে পাশ্ববর্তী কবিরের বাড়িতে আশ্রয় নেয়। স্থানীয়ভাবে বিষয়টিকে সমাধানের চেষ্টার এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে রাতে মানিকছড়ি থানায় ভিকটিম ঐ নারী বাদী হয়ে মামলা দায়ের করেন (যার মামলা নং-২, তারিখ:- ১০.০৩.২০২৩ইং)। পরে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ করিমকে রাতেই আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিম জানান, জৈনক ঐ নারীল শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারায় আটক পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত হাজতে প্রেরণ করেন।