শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

একটি বাসযোগ্য পৃথিবী আমাদের সবার কাম্য

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা

১৩২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
একটি বাসযোগ্য পৃথিবী আমাদের সবার কাম্য হলেও নানা কারণে আজকে সেই পৃথিবী থেকে আমরা বঞ্চিত। তাই পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা মূলক কার্যক্রমের মাধ্যমে সকলকে এগিয়ে আসতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে মানিকছড়িতে উপজেলা পর্যায়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

বৃহস্পতিবার ( ৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলস কক্ষে উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান’র সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ মুরাদ হেসেন, বান্দরবন অফিসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (গবধষ) মোঃ ফরহাদ আজিম। কর্মশালায় পার্বত্যঞ্চলের পরিবেশগত নানা সমস্যার তথ্যচিত্র উপস্থাপন করেন, বান্দরবন অফিসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (গবধষ) মোঃ ফরহাদ আজিম।

কর্মশালায় পরিবেশ দূষণের কারণ গুলো গ্রুপ আকারে উপস্থাপন করা হয়। সেই সাথে পরিবেশ সুরক্ষায় সকলে মিলে কিভাবে দূষণ কমিয়ে আনা সম্ভব সে সম্পর্কে মতামত প্রদান করেন অংশগ্রহণকারীরা। সকলের আলোচনা উঠে আসে অবৈধ বালু উত্তোলন, অবাধে বৃক্ষ নিধন, কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরি, হালদার উজানে তামাক চাষ, অধিক লাভবানের আসায় অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা ও যত্রতত্র পলিথিনের ব্যবহার আমাদের চারপাশের পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এ সমস্যা থেকে উত্তোরনের লক্ষে গ্রুপ আকারে নানা প্রস্তাবনা প্রদান করেন অংশগ্রহণকারীরা। কর্মশালায় বক্তারা বলেন, একটি বাসযোগ্য পৃথিবী আমাদের সবার কাম্য হলেও নানা কারণে আজকে সেই পৃথিবী থেকে আমরা বঞ্চিত। তাই পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা মূলক কার্যক্রমের মাধ্যমে সকলকে এগিয়ে আসতে হবে। তাই পরিবেশকে সুরক্ষিত রাখতে সকলের সচেতনা প্রয়োজন।