শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

মাটিরাঙ্গায় জোন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

৪১

॥ মো: আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের তত্বাবধানে মাটিরাঙ্গা সেনা জোন এ টুর্নামেন্টের আয়োজন করে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় মাটিরাঙ্গা মডেল সরকারী হাই স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা সেনা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, পিএসসি।

টুর্নামেন্টের উদ্বোধনকালে মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মুলমন্ত্রকে ধারন করে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। তিনি বলেন, যুব সমাজ যেন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখে এ জন্য সেনাবাহিনীর এ উদ্যোগ। এ টুর্নামেন্টের মাধ্যমে এ অঞ্চলের খেলোয়াররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করে তিনি।

এসময় মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. তৌফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক জুয়েল চাকমা ছাড়াও ক্রীড়া অনুরাগীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা সেনা জোনের আওতাধীন ৬টি দলের অংশগ্রহনে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পল্লী উন্নয়ন ক্লাবের মুখোমুখি হয় বিএমকে যুব উন্নয়ন ক্লাব।