শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে পানছড়িতে বিএনপি’র পদযাত্রা

৪৬

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি চেয়ে ১০দফা দাবী আদায়ের লক্ষ্যে উপজেলার ৫ ইউনিয়নে বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ৫ ইউনিয়নে পৃথক পৃথক পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এসময় ১নং লোগাং ইউনিয়ন, ২নং চেঙ্গী ইউনিয়ন, ৩নং পানছড়ি সদর ইউনিয়ন, ৪নং লতিবান ইউনিয়ন ও ৫নং উল্টাছড়ি ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দরা ইউনিয়ন পদযাত্রা সম্পন্ন করেন।