শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

৪৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তারই ধারাবাহিকতায় শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে মাটিরাঙ্গা সেনা জোন (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) তত্ত্বাবধানে তৈকাতং আর্মি ক্যাম্পে অসহায় দরিদ্র পাহাড়ি ও বাঙ্গালী জনগনের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা কার্যক্রমে আরএমও হিসেবে ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক চিকিৎসা সেবা প্রদান করেন। এতে ২৪৫ জন পাহাড়ি এবং ১০৫ জন বাঙ্গালী সহ মোট ৩৫০ জন বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন। এসময়, বিভিন্ন পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।