শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ের রাইখালীতে গভীর জঙ্গলে দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত-১

৯৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালীতে গভীর জঙ্গলে গংগ্রিছড়া এলাকায় অস্ত্রধারী দু’দলের মধ্যে বন্ধুকযুদ্ধের ঘটনায় ১জন নিহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অজ্ঞতা নামা গুলিবিদ্ধ একটি মরদেহ রাঙ্গামাটি সদর হাসপাতাল ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে বলে চন্দ্রঘোনা থানা সূত্র জানিয়েছে।

এ বিষয়ে ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পারি। তবে কোন কোন দলের মধ্যে সংঘর্ষ হয়েছে জানাতে পারিনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী (ওসি) জানান, বুধবার রাইখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের গংগ্রিছড়াপাড়া নামক এলাকায় গভীর জঙ্গলে বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত অস্ত্রধারী দু’দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঐ এলাকা হতে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞতা নামা একটি লাশ উদ্ধার করে।

পরে আমরা ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় এখনো কোন মামলা হয়নি এবং নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।