শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

৮০

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার তিনটহরী ইউনিয়নের অন্তর্গত বড়ডলু ডিপি পাড়া এলাকায় উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যান সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। পরে বালু ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ বাবুল চৌধুরীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ধারার অপরাধ ও ১৫ ধারায় শাস্তির আওতায় যৌথভাবে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, উপজেলার যেকোনো স্থানে পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।