শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

শিক্ষা সংস্কারের দীঘিনালায় ইসলামী ছাত্র আন্দোলনের দাবীতে মানববন্ধন

৯১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন দীঘিনালা থানা শাখার উদ্যোগে শিক্ষাক্রম সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬জানুয়ারী) সকাল ১১টায় মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র স্লোগানে ধারন করে ইসলামী ছাত্র আন্দোলন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সংস্কার আন্দোলন দাবিতে উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেইটের সামনে ইসলামী শাসনতন্ত্র দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ছিলেন, ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাকিল প্রমূখ। মানববন্ধনে জাতীয় পাঠ্যপস্তকে শিক্ষাক্রম’২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রনয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে, শিক্ষা সংস্কারসহ মানববন্ধনে ১০ দফা দাবি এবং পাঠ্য সুচীতে বিতর্কিত বিষয় গুলি দ্রুত অপসারণ করার দাবি জানান বক্তারা।