শিরোনাম
রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?

কাপ্তাই সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

৮১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই সামাজিক সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি ও নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা পালন করা হয়েছে। মঙ্গলবার (২৪জানুয়ারি) বিকাল ৩টায় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা কিন্নরী হলরুমে বর্ষপূর্তি পালন,বিদায় সংবর্ধনা ও শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নুরু মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা সভাপতি সোহেল আরফাত। প্রধান অতিথি ছিলেন বিদায়ী নির্বাহী অফিসার ও (পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত জেলা প্রশাসক মুনতাসির জাহান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা সমাজ সেবাকর্মকর্তা নাজমুল হাসান,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত। বিদায়ী নির্বাহী অফিসার ও অতিথিগন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সমাজের সেবামূলক কাজগুলোর প্রশংসা করে। পরে কেক কেটে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।