শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে ভেন্টিলেটর ভেঙ্গে স্কুল চুরি

২৫০

॥ মোঃ ইসমাইল হোসেন মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যালয়ের ভেন্টিলেটর ভেঙ্গে স্কুলের মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জানুয়ারি) দিবগত রাতের কোনো এক সময়ে কে বা কারা বাটনাতলী উইনিয়নের অন্তর্গত ছুদুরখীল উচ্চ বিদ্যালয়ের ভেন্টিলেটর ভেঙ্গে কম্পিউটার, সোলার ব্যাটারি, ৪২ইন্সি এলইডি টেলিভিশনসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দুপুরে মানিকছড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেছে বিদ্যালয়েল প্রধান শিক্ষক আব্রে মারমা।

তিনি জানান, গতকাল রাতে কে বা কারা বিদ্যালয়ের অফিস কক্ষের ভেন্টিলেটর ভেঙ্গে অফিস কক্ষে ঢুকে টেলিভিশন, কম্পিউটার, কী-বোড, সাউন্ড বক্স, সোলার ব্যাটারি ও একটি আইপিএস চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছি।