শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

আত্মমানবতার সেবায় দীঘিনালা জোন: ৬জনকে আর্থিক অনুদান প্রদান

১৭৯

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

আত্মামানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি দীঘিনালা জোনের দি বেবী টাইগার ৪বেঙ্গল এর পক্ষ থেকে ৬জন অসহায় ব্যাক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় দীঘিনালা জোন সদরে ৬জনের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেঃ রুমন পারভেজ, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন, জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান, পিএসসি, ক্যাপ্টেন মোঃ মুস্তাফিজুর রহমান ও ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব প্রমূখ।

আর্থিক সহায়তা বিতরণকালে জোন কমান্ডার লেঃ কর্নেল রুমন পারভেজ, পিএসসি বলেন, দীঘিনালা জোনের পক্ষ থেকে এলাকার সকল সম্প্রদায়ের মাঝে শিক্ষা, চিকিৎসা, পারিবারিক অসচ্ছলতা নিরসনে ও দারিদ্র্য বিমোচনে আর্থিক সহায়তা প্রদান করে থাকে।

মেরুং ইউনিয়ন এর কালাচাঁদ মহাজনপাড়া এলাকার প্রিয়া দেওয়ান (২০) এর মা তোতো বালা চাকমা বলেন, প্রিয়ার বাবা ৭ বছর আগে লিভার ক্যান্সার ও যক্ষা হয়ে বিনা চিকিৎসায় মারা যায়। আমার মেয়ে এবার ইন্টার পাশ করেছে। অনেক দিন হলো কিডনি পাথর ধরা পড়ছে টাকা অভাবে চিকিৎসা করাতে পারছিনা। জোনে আমার মেয়ের কিডনি পাথর অপারেশন জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। দীঘিনালা ইউনিয়নের আয়রন চাকমার ছেলের প্যারালাইজড রোগের চিকিৎসা, মেরুং ইউনিয়ন এর তোতা বালা চাকমা মেয়ের কিডনি পাথর অপারেশন, আব্দুল বারেককে পারিবারিক ব্যয়ভার বহনে জন্য, শেফালি বেগম এর ছেলের থ্যালাসেমিয়া রোগের, ফরুক হাওলাদারকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘর মেরামত ও মোঃ রফিকুল ইসলামকে পারিবারিক ব্যায়ভার বহনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।