শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মানিকছড়ি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

সারাদেশে নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে দ্বিতীয় ধাপে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার অংশ হিসেবে মানিকছড়ি উপজেলায় নির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ও উদ্বোধন করেন তিনি।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১০টায় ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীর মূল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন। গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল হাসান, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও. মোঃ জুবায়ের হোসেন, ওলামা লীগের সভাপতি মাও. বেলাল উদ্দীন, মডেল মসজিদের ইমাম মাও. আহমদুল হক। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন মডেল মসজিদের মোয়াজ্জিন মাও. আবুল কাশেম।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মানের ফলে অত্র উপজেলায় ইসলামিক সাংস্কৃকি চর্চা, প্রচার ও জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সুধীজনেরা।