শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মানিকছড়িতে বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

৪১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দশ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবীতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ ও সমাবেশ নিয়ে রাস্তায় বের হলে পুলিশ বাধা দেয়। পরে বাধায় মুখেও দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করে বিএনপি’র নেতাকর্মীরা।

সোমবার সকাল ১১টায় মানিকছড়ি উপজেলা বিএনপি’র উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। পুলিশের বাধার মুখে সড়কে বের না হতে পেরে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন’র সঞ্চলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ আরব আলী। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম. এ করিম। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আবুল কাশের মাস্টার, আবুল হাশেম ভূঁইয়া, যুগ্ন-সম্পাদক মোঃ আবুল কাশেম, যুব দলের আহবায়ক মোঃ মোশারফর হোসেন, যুগ্ন-আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোঃ মনির হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করলেও আ.লীগের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনীর সদস্যরা বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। বর্তমান সরকারের মদদে পুলিশ আমাদের সকল কর্মসূচি বাস্তায়নে বাধা প্রদান করছে বলে অভিযোগ করেন বক্তারা। বক্তারা আরো বলেন, পুলিশ দিয়ে বিএনপি’র আন্দোলন বন্ধ করা যাবে না। বিএনপি মাঠে থেকে সকল আন্দোলন সংগ্রাম বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সেই সাথে বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আগামীর সকল কর্মসূটিতে বাস্তবায়নে মাঠে থাকার আহবান জানান বক্তারা।

এ ব্যাপারে মানিকছড়ি থানা পুলিশের এসআই শংকর মজুমদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো বিশৃঙ্খলা না হয় সে জন্য বিএনপি’র বিক্ষোভ মিছিলটি মানিকছড়ি বাজারের মূল সড়কে প্রবেশ করতে দেয়া হয়নি।