শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

আলীকদমে পুলিশি অভিযানে ৩টি ট্রাক ও ৪৪টি অবৈধ গরু উদ্ধার

৮৯

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদমে পুলিশি অভিযানে চোরাই পথে আসা ৪৪টি অবৈধ গরু উদ্ধার করা হয় ও ৩টি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় আলীকদম থানাধীন ০২নং চৈক্ষ্যং ইউপির ১নং ওয়ার্ডের শিবাতলী পাড়াস্থ চৈক্ষ্যং মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর হতে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, মায়ারমার হতে সীমান্ত দিয়ে চোরাইপথে পাচারের উদ্দেশ্যে বেশ কিছু অবৈধ গরু আনা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে আলীকদম থানা। ৩০ ডিসেম্বর ২০২২ইং ভোর সাড়ে ৫টায় আলীকদম থানাধীন ২নং চৈক্ষ্যং ইউপির ১নং ওয়ার্ডের শিবাতলী পাড়াস্থ চৈক্ষ্যং মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর হতে আলীকদম থানা পুলিশ কর্তৃক বিশেষ এক অভিযানে ৪৪টি চোরাই পথে আসা অবৈধ গরু উদ্ধার করা হয় ও ৩টি ট্রাক জব্দ করা হয়। এসময় ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গরু ও ট্রাক জব্দের বিষয়ে সত্যতা নিশ্চিত করে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন সরকার বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাপর আসামীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতার ৩জন আসামীর বিরুদ্ধে আলীকদম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।