শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

দীঘিনালায় ইউপি নির্বাচন: প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময়

৮৮

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে উপজেলা নির্বাচন কমিশন।

রবিবার (২৫ডিসেম্বর) উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে ইউএনও মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা ও জেলা নির্বাচন কমিশনার মোঃ সাইদুর রহমান।

প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের উদ্দেশ্যে জেলা অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক নিয়ে কথা বলেন। দীঘিনালা ইউপি নির্বাচনকে উৎসবমুখর করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা কামাল, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা সেনা জোনের প্রতিনিধি, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম পেয়ার আহমেদ, উপজেলা নির্বাচন কমিশনার শাহেনসা লতিফুর খায়ের প্রমূখ।