শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

আহলে সুন্নাত ওয়াল জামা’আত মানিকছড়ি উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি: মাও বেলাল, সম্পাদক: মাঃ জলিল

১৩০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

আহলে সুন্নাত ওয়াল জামা’আত মানিকছড়ি উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত কাউন্সিলে আহলে সুন্নাত ওয়াল জামা’আত মানিকছড়ি উপজেলা শাখার আহবায়ক মাওলানা মোঃ বেলাল উদ্দিনকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মনির হোসেন ও মো. আতিকুল ইসলামকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

রবিবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ টাউন হলে কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. কাউছার হামিদ রুকন’র সঞ্চালনায় ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত মানিকছড়ি উপজেলা শাখার আহবায়ক মাওলানা মোঃ বেলাল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও সাবেক খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলম। প্রধান মেহমান হিসেবে ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ রাজ্জাক। কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আকতার উদ্দিন মামুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ আবু তাহের আনছারী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত মানিকছড়ি উপজেলা শাখার প্রধান পৃষ্টপোষক সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ রাজ্জাক, সদর ইউপি চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত মানিকছড়ি উপজেলা শাখার উপদেষ্টা মো. শফিকুর রহমান ফারুক, যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু প্রমূখ।

আলোচনা সভা শেষে আহলে সুন্নাত ওয়াল জামা’আত মানিকছড়ি উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। বাকি কমিটির অন্যান্য পদবী ও সদস্যদের চূড়ান্ত তালিকা জেলা-উপজেলার নেতৃবৃন্দদের সাথে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে সিদ্ধান্ত গৃহিত হয়।