শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মহালছড়িতে ‘খগেন্দ্র – শান্তি ফাউন্ডেশন’ এর বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

১৩৮

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম এলাকার মিলনপুর বনবিহার বেইনঘর প্রাঙ্গনে ‘খগেন্দ্র- শান্তি ফাউন্ডেশন (প্রস্তাবিত) এর উদ্যোগে Ortho Kids & Trauma Centre এর সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষধ এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় শান্তিবালা চাকমা ফিতা কেটে স্বাস্থ্য ক্যাম্পেইন উদ্বোধন করেন। এ সময় খাগড়াছড়ি ও রাঙ্গামাটি থেকে আসা ১৫ জন চিকিৎসক এ স্বাস্থ্যসেবা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আরএমও ডা. নয়নময় ত্রিপুরা জানান, প্রয়াত পিতা খগেন্দ্র লাল ত্রিপুরার আত্মার শান্তি ও মঙ্গলের জন্য প্রতি বছর বিভিন্ন দুর্গম এলাকায় অসহায় চিকিৎসা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে খগেন্দ্র – শান্তি ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্ববধানে সম্পুর্ন বিনামুল্যে চিকিৎসা সেবা কার্যক্রমটি গত বছর থেকে শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবছর মহালছড়ি উপজেলা মুবাছড়ি ইউনিয়নে মিলনপুর বনবিহার বেইন ঘর প্রাঙ্গণে ৫শতাধিক রোগীকে সম্পুর্ণ বিনামুল্যে স্বাস্থ্য সেবা এবং দেড় শতাধিক শীতার্থদের মাঝে কম্বল দেয়া হয়েছে।

মেডিকেল ক্যাম্পে যেসকল বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেছেন তারা হলেন, অর্থো পেডিক রোগ বিশেষজ্ঞ ডা. আশিষ তঞ্চঙ্গ্যা, ডা. সুবীর চাকমা, ডা. অগ্নিভ চাকমা তুর্য, সার্জারি, কিডনী এবং মুত্রতন্ত্রের রোগ বিশেষজ্ঞ, ডা. দিগন্ত চাকমা, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রাজেন্দ্র ত্রিপুরা, ডা. রিপল বাপ্পি চাকমা, বক্ষ ব্যাধি ও হৃদরোগ বিশেষজ্ঞ, ডা. উশেমং মারমা (রাঙ্গামাটি), গাইনী এন্ড অবঃ (মহিলা) রোগ বিশেষজ্ঞ ডা. বিউটি চাকমা, চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. দীপা ত্রিপুরা শুক্লা, দন্ত রোগ প্রযুক্তিবিধ, ডা.সানু মারমা, স্নায়ু রোগ (নিউরো মেডিসিন) বিশেষজ্ঞ ডা. মোঃ রুবেল, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. নুনুমং মারমা, ডা. সজীব চাকমা, ডা. ক্যাচিংহ্লা মারমা।

এসময় ডা. নয়নময় ত্রিপুরা খগেন্দ্র শান্তি ফাউন্ডেশন এর এ কার্যক্রম পরবর্তীতে আরো বড় পরিসরে এগিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান।