শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

বরকলে ৭০ পরিবার পেল এক টাকায় শীতবস্ত্র

১১০

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

শীতার্ত মানুষের ভালোবাসায়,উষ্ণতার আনন্দ উপহার এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটির বরকলে এক টাকায় আনন্দ মানবিক সংস্থা এর উদ্যোগে শীতার্তের মাঝে ১টাকার মূল্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ডিসেম্বর) সকালে উপজেলার বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ বিতরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৭০ জন শীতার্ত পরিবার এ সেবা গ্রহণ করেন।

এক টাকায় আনন্দ মানবিক সংস্থার(প্রতিষ্ঠাতা) পরিচালক জাবের হোসেন সাকিব এর নেতৃত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাছির উদ্দিন ও সহকারী পরিদর্শক(এসআই) মোঃ ফরহাদ হোসেন।

এসময় এক টাকার আনন্দ মানবিক সংস্থার সদস্যবৃন্দ, বরকল উপজেলার স্থানীয় স্বেচ্ছাসেবক,বরকল থানার সদস্যবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।