শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কাপ্তাইয়ে ব্যাপ্টিস্ট চার্চে শুভ বড়দিন পালন

১৩৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আয়োজনে মিশন হাসপাতাল কেক কেটে শুভ বড়দিন পালন করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় চার্চে খ্রীস্টিয়ান সম্প্রদায়ের লোকজন সকলে সমবেত হয়ে প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন করে।

চার্চের পালক রেভারেন্ট সখরিয় বৈরাগী সমবেত প্রার্থনা পরিচালনা করেন। এসময় কেক কাটা উদ্বোধন করেন হিড বাংলাদেশ অপারেশন ডিরেক্টর ডাঃ সুবীর খিয়াং।

চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। প্রার্থনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন বি বি সি এস কাউন্সিলর মাসংফ্রু, হাসপাতাল আমেরিকান চিকিৎসক জোনাথন এগল।
সমবেত প্রার্থনায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এসময় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।