শিরোনাম
রামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

দীঘিনালায় মহান বিজয় দিবস উদযাপন

৩৯

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে সূর্য্যদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এসময় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম। এসময় দীঘিনালা থানার অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদ’সহ বিভিন্ন দফতরে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকাল ৮:০০ ঘটিকার সময় উপজেলা প্যারেড গ্রাউন্ডে জাতীয় সংগীত পরিবেশনের পর অনুষ্ঠিত হয় বিজয় দিবসের কুচকাওয়াজ।

কুচকাওয়াজে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু এবং সীমা দেওয়ান দীঘিনালা থানার অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের পর অনুষ্ঠিত হয় বিভিন্ন স্কুল ও কলেজের ডিস্প্লে ও ক্রীড়া প্রতিযোগিতা। এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।