শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

থানচিতে বিজয় দিবসে বিজিবি ফ্রি চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

৪৪

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে থানচিতে বিজিবি’র পরিচালনায় গরীব অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ৩৮ বিজিবি ব্যাটালিয়নে বলিপাড়া জোনে আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ক্যাপ্টেন মোঃ তসলিম আহমেদ এ এম সি পরিচালনায় এলাকার গরীব অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩৮ বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মোঃ শরীফ উল আলম দরিদ্র-অসহায়দের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত আছেন, বলিপাড়া জোনে সহকারী পরিচালক মোঃ মুন্সি ইমদাদুর রহমান, বলিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কেঙ্গু মৌজার হেডম্যান ক্যসাউ মারমা, থাইক্ষ্যং মৌজার হেডম্যান মংপ্রু মারমা প্রমূখ। এছাড়াও সাংবাদিক, মেম্বার উচনু মারমা, মেম্বার পিতরাং ত্রিপুরা, মেম্বার ক্যসাপ্রু মারমাসহ স্থানীয় কারবারি ও জনসাধারণবৃন্দ উপস্থিত ছিলেন।