শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

দীঘিনালায় মহান বিজয় দিবস উপলক্ষে বাবুছড়া ৭ বিজিবি‘র শীতবস্ত্র বিতরণ

৮০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বাবুছড়া ব্যাটেলিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পাহাড়ের দুস্ত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।

শুক্রবার(১৬ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বাবুছড়া ব্যাটেলিয়নের ৭বিজিবি উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ ইকবাল আক্তার মহান বিজয় দিবস উপলক্ষে পাহাড়ের দুস্ত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ও বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় ৭বিজিবি উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ ইকবাল আক্তার বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এই শীতবস্তু বিতরণের উদ্যোগ নিয়েছি। এখানে যারা খুব দরিদ্র মানুষ তাদের দেওয়ার চেষ্টা করেছি। এটা দিয়ে যেন সামান্য টুকু হলেও শীত নিবারণ করতে পারবে। তিনি আরো বলেন, বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান পার্বত্য দুর্গম এলাকায় মানবতার সেবায় গরিব-দুখী অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়ে আসছে বাবুছড়া ব্যাটেলিয়ন(৭বিজিবি)। মডিকেল সেবা পরিচালনা করেন বাবুছড়া ব্যাটেলিয়ন এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আতাউর রহমান (এএমসি)। বাবুছড়া ব্যাটেলিয়ানের মেডিকেল অফিসের ক্যাপ্টেন মোঃ আতাউর রহমান বলেন এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে।পার্বত্য অঞ্চলে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে শান্তি ও দুর্যোগকালীন সময়ে বাবুছাড়া ব্যাটেলিয়ন (৭ বিজিবি) যে কোন সহযোগিতায় পাশে থাকবে। উক্ত বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান ভারপ্রাপ্ত সুবেদার মেজর মোঃ লুৎফর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।