শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্রসহ যুবক আটক

১০২

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে নিয়মিত টহলে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরের শুরুতেই রাত সাড়ে ৪টার দিকে কলাবাগান ব্রিজের উপর এসআই অনিক ও সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করার সময় এক ব্যক্তি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তল্লাশিকালে তার কোমড়ে থাকা গুলি সহ একটি ৭ এমএম বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনচারুল করিম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দপানছড়ি উপজেলার সদর ইউনিয়নের অক্ষয় পাড়ার এল্লোবানা চাকমার ছেলে সৈকত চাকমা (২৭) বলে জানায়। সে নিজেকে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল) এর সদস্য বলে দাবি করে। আটককালে গুলি সহ আগ্নেয়াস্ত্র নিয়ে রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। তার বিরুদ্ধে ১৯৭৮সালের অস্ত্র আইনের মামলা রজ্জু করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আটক বিষয়ে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সংগঠক সম্রাট চাকমা জানান, সৈকত চাকমা সাংগঠনিক কাজে রাঙ্গামাটি যাওয়ার পথে পানছড়ি নোয়াপাড়ায় রাত্রি যাপনকালে নব্য মুখোশ দল অপহরণ করে। সেখান থেকে মারধর করে অস্ত্রসহ পুলিশের নিকট হস্তান্তর করেছে বলে শুনেছি বলে উল্লেখ করেন।