শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিজয় শোভাযাত্রা

৪২

॥ খাগড়াছড়ি জেলা প্রতনিধি ॥

১৫ডিসেম্বর খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস। এই দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ডিসেম্বর) মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে সকালে খাগড়াছড়িতে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করা হয়। এতে মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা শোভাযাত্রায় অংশ নেন।

পরে মুক্তিযোদ্ধা র্কাযালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণ বক্রিম ত্রিপুরা। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নরোত্তম বৈষ্ণব। এর আগে মুক্তিযোদ্ধা কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

সারাদেশের মানুষের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলার মানুষও অংশ নিয়েছিলো। পাহাড়ি-বাঙ্গালীদের সমন্বিত অংশগ্রহনে অন্য উচ্চতায় মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে খাগড়াছড়িতে। পাকবাহিনী ও তাদের দোসরদের হটিয়ে দিয়ে ১৯৭১ সালরে ১৫ডিসেম্বর খাগড়াছড়ি হানাদার মুক্ত হয়। এরপর বিজয়ের উল্লাসে ফেটে পড়েন র্পাবত্য এই জেলার সব মানুষ।