শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

১২৬

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পে’র আওতায় মানিকছড়ি উপজেলার ৪৫জন পশুপালন উপকারভোগীর মাঝে কৃষি উপকরণ হিসেবে ছাগল, শুকর, মুরগি, শীতকালীন সবজি ও ভার্মি কম্পোস্ট সার কৃষি উপকরণ হিসেবে বিতরণ হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ ডিসেম্বর) কারিতাস মানিকছড়ি উপজেলার সিপিপি পিএইপি-২ প্রকল্প’র বিভিন্ন পাড়া পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত ৪৫ জন পশুপালন কৃষান-কৃষানীর মাঝে কৃষি উপকরণ হিসেবে ৪২টি ছাগল, ৩টি শুকুর, ৪৭টি মুরগি, ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের জন্য সিমেন্ট রিং ৩৪টি, কেঁচো ৪ হাজার ১শ ৫৭টি, ২২কেজি সবজি বীজ ও নিরাপত্তার জন্য ১১টি তেরপাল বিতরন করা হয়েছে।

পাড়া পর্যায়ে উক্ত কৃষি উপকরনকালে উপস্থিত ছিলেন, সিপিপি পিএইপি-২ প্রকল্প’র জুনিয়র কর্মসূচী কর্মকর্তা নেছারুল আলম খান, মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান ও মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস, পংমে মারমা, আবাইশি মারমা ও হিমেল চাকমা প্রমুখ।

এ সময় তারা বলেন, ঋধরৎ ঊপড়ষড়মরপধষ ঞৎধহংরঃরড়হ বাস্তবায়নে পশুপালের পাশাপাশি কৃষির আধুনিক প্রযুক্তির কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। পশুকে ঠান্ডা থেকে রক্ষা করতে মাচা তৈরি করা ও রোগবালাই থেকে নিরাপদ রাখতে অবশ্যই নিয়মিত ভ্যাকসিন প্রদানের পরামর্শ দেন। সেই সাথে যত্নসহকারে পশুপালন, বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করে পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি ও ভার্মি কম্পোস্ট সার উৎপাদক করে পারিবারিকভাবে বাড়তি আয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রকল্পের উপকারভোগীদের পরামর্শ দেন।