শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কাপ্তাইয়ে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

১২৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা মিলনায়তনে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনসার ভিডিপি প্রশিক্ষক এমরান হোসেনর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারী। স্বাগতম বক্তব্য রাখেন কাপ্তাই আনসার ভিডিপি কর্মকর্তা ঝরনা রানী দেব। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান,খাদ্যগুদাম কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন,সম্পাদক ঝুলন দত্ত। এসময় আনসার ভিডিপির ইউনিয়ন দলপতি, দলনেত্রী, উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার, কোম্পানি কমান্ডার এবং ভিডিপি সদস্যরা অংশ নেন।

প্রধান অতিথি বলেন, আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে যেমন ঝাঁপিয়ে পড়ে এদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছে ঠিক তেমনি দেশের সার্বভোমৌত্ব রক্ষায় আনসার সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। পরে কর্মদক্ষতায় আনসার সদস্যদের মাঝে বাই-সাইকেল ও ছাতা ও নগদ অর্থ বিতরণ করা হয়।