শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

মানিকছড়িতে ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম সভা

১০৯

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র উদ্যোগে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম’র সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার তিনটহরী ইউনিয়নের কুঞ্জরী পাড়ায় এলাকায় ইউনিয়ন পর্যায়ে ফোরামের ১০ জন উপকারভোগী সদস্যসহ একজন ইউপি সদস্য, পাড়ার কার্বারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ধর্মীয় গুরু, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ১৫ জন উপস্থিতি ছিলেন। এছাড়াও কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান, মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস, পংমে মারমা, আবাইশি মারমা উপস্থিতি ছিল।

সভায় সকল সদস্যরা তাদের পাড়া পর্যায়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এ সমস্যা নিরসনের উপায় গুলো খুঁজে বের করে তা সমাধানের সিদ্ধান্ত গৃহিত হয় এবং তার অগ্রগতি পরবর্তি সভায় উপস্থাপন করার ব্যাপারে মতামত দেন। তাছাড়া পাড়া পর্যায়ে বাল্যবিবাহ রোধের উপরও গুরুত্বারোপ করা হয়। সেই সাথে যাদের বয়স ৫ বছর পেরিয়েছে তাদেরকে নতুন বছর স্কুলে স্কুলে ভর্তি করানোর আহবান জানান।

এছাড়াও বাটনাতলী ইউনিয়ন পর্যায়ের এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম সভা গত ৭ ডিসেম্বর থলিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়।