শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

রাঙ্গামাটিতে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

৪৬

॥ মোঃ নুরুল আমিন॥

চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাইকৃত পাঁচটি মোটরসাইকেল সহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে রাঙ্গামাটি কোতয়ালী থানার পুলিশ। বুধবার (৩০নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন, রাঙ্গামাটি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম। আটককৃতরা হলেন,রাঙ্গামাটি শহরের হাসপাতাল এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (২০), কুমিল্লা জেলার নারায়ন দা এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে মোঃ রুবেল (২৫), একই জেলার ঘোড়াময়দা এলাকার বাসিন্দা সোয়াব মিয়ার ছেলে মোঃ ওসমান(২৫) চট্টগ্রাম জেলার মাইজপাড়া এলাকার বাসিন্দা মোঃ মুরাদ (২২) এবং একই জেলার সল্টগোলা এলাকার বাসিন্দা মোঃ দিদারুল ইসলামের ছেলে মোঃ রিয়াজুল ইসলাম সিয়াম (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬নভেম্বর রাতে রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানি এলাকায় পার্কি করা মোটরসাইকেলের তালাকেটে দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ঐদিনেই রাতে রাঙ্গামাটি কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে চুরি হওয়া দুই মোটরসাইকেল সহ মোঃ মিজানুর রহমান নামে এক চোরকে আটক করা হয়। পরবর্তী আটককৃত চোরের দেয়া তথ্যমতে এই চোর চক্রের ৫সদস্যকে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাইকৃত ৫টি মোটরসাইকেল সহ আটক করা হয়েছে।

এবিষয়ে রাঙ্গামাটি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম বলেন, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাইকৃত পাঁচটি মোটরসাইকেল সহ চোর চক্রের ৫সদস্যকে আটক করা হয়েছে। এই চক্রের আরো কয়েকজনের নাম ঠিকানা পুলিশের হাতে এসেছে। তাদেরকেও আটক করা হবে এবং পাশাপাশি তাদের অভিযান অব্যাহত থাকবে।