শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ

৫২

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৫ বছর ( রজত জয়ন্তী) পূর্তি উপলক্ষে মহালছড়িতে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৩০নভেম্বর) সকালে প্রত্যন্ত অঞ্চল বাজেছড়া এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও স্থানীয় স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলার সামগ্রী দেয়া হয়।

মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া উপস্থিত থেকে স্থানীয়দের মাঝে কম্বল, শীতবস্ত্র, শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী তুলে দেন। এছাড়া উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় হেডম্যান, কারবারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় জোন অধিনায়ক বলেন, পাহাড়ি এবং বাঙ্গালীদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কর্মসূচীর ধারাবহিকতা বজায় থাকবে। এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।