শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মানিকছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ

৯০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আমান উল্লাহ (৭৫)।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে খাগড়াছড়ি জেলা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব প্রদানকালে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ও মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহানূর আলম উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুলসহ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমাণ্য ব্যক্তিবর্গসহ অসংখ্য গুনগ্রাহী তার জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমান উল্লাহ সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার অন্তর্গত ইদুকোনা গ্রামে জন্ম গ্রহণ করেন। সেখান থেকেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। সুনামগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা ভাতা ভোগী ছিলেন। তবে দীর্ঘদিন যাবৎ তিনি মানিকছড়ি উপজেলা সদরের মুসলিম পাড়া এলাকায় স্থানীয় ভাবে বসবাস করে আসছিলেন। গত মাস খানেক আগে সেখানে থাকা তার মেয়ের বাড়িতে বেরাতে যান তিনি। সেখানে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান জানা গেছে।