শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

মাটিরাঙ্গা ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কাউন্সিল:উপজেলার নেতৃত্বে ডলী, কলেজের অনিতা

২৮১

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, মাটিরাঙ্গা উপজেলা শাখার ১৫তম ও কলেজ শাখার ১৩তম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় মাটিরাঙ্গার উপজেলার জল পাহাড় পার্ক মিলনায়তনে সংগঠনের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি প্রবাস কান্তি ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শাসছুল হক। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা এবং প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মাচাং নয়ন ত্রিপুরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মাটিরাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ (ভাঃ) প্রশান্ত ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, টিএসএফ, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, হরিপদ্ম ত্রিপুরা, টিএসএফ, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের বান্দরবান জেলার জেলা কর্মকর্তা ধন রঞ্জন ত্রিপুরা, মাটিরাঙ্গার অযোধ্যা মৌজার হেডম্যান জয়া ত্রিপুরা, টিএসএফ, চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি খুশী কৃষ্ণ ত্রিপুরা, টিএসএফ, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মলেন্দ্র লাল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক মাচাং নক্ষত্র ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলার কার্বারী এসোসিয়েশনের সভাপতি বিরিন্দ্র কিশোর ত্রিপুরা বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

সভায় সংগঠনের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিক রঞ্জন ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা শাখার ছাত্রী বিষয়ক সম্পাদিকা ঝর্ণা ত্রিপুরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য সচিব ও টিএসএফ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাচাং টিটু ত্রিপুরা।

প্রথম অধিবেশনের পরে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য সচিব টিটু ত্রিপুরা’র সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২৩-২০২৪ কার্যমেয়াদে ডলি ত্রিপুরাকে সভাপতি, দিগেন্দ্র ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও নয়ন জ্যোতি ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক করে ১৭সদস্যবিশিষ্ট উপজেলা শাখা এবং অনিতা ত্রিপুরাকে সভাপতি ও সুবল বিকাশ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা কলেজ শাখা কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটিদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাচাং নয়ন ত্রিপুরা।