শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

পার্বত্য অঞ্চল উন্নয়ন হচ্ছে, আগামীতেও উন্নয়ন হবে- মেয়র ইসলাম বেবি

১০৬

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের পার্বত্য অঞ্চল উন্নয়ন হচ্ছে, আগামীতেও উন্নয়ন হবে। এ উন্নয়ন অব্যাহত রাখতে সকলে নিরলসভাবে কাজ করতে হবে।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে থানচি উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি’র এই পার্বত্য অঞ্চলের মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন। দেশের এ অঞ্চলের মানুষের প্রতি তার অকৃত্তিম ভালোবাসা, সেবার মনোভাব পার্বত্য অঞ্চলকে দ্রুত উন্নয়নের শীর্ষের দিকে নিয়ে যাচ্ছে।

এ ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জর্জ কলিন্স ত্রিপুরা সঞ্চালনায় থানচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাস, জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মংথোয়াইম্যা মারমা (রনি) প্রমুখ।

এছাড়াও সম্মেলন প্রস্তুতি কমিটি সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুইশৈথুই মারমা (রনি), সদস্য-সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিমন ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংপ্রু ম্রোঃ, সিনিয়র সহ-সভাপতি উবামং মারমা, মোহাম্মদ মহসিন’সহ অঙ্গ-সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে এ সম্মেলনে মাধ্যমে নতুন কমিটির উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে থোয়াইহ্লা মং মারমা, সাধারণ সম্পাদক পদে অংপ্রু ম্রোঃ ও সাংগঠনিক সম্পাদক পদে শিমন ত্রিপুরাকে সম্মেলনে সকলের সম্মতিক্রমে সাময়িকভাবে নির্বাচিত ঘোষণা করেন প্রধান অতিথির বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবি।