শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

রাঙ্গামাটিতে আর্জেন্টাইন ফুটবল প্রেমিদের বিশাল শোডাউন

১৭৫

আরিফুর রহমান

আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে রাঙ্গামাটিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টাইন ফুটবল সমর্থকেরা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে আর্জেন্টিনা সমর্থকদের আয়োজনে শতাধিক মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য এ মোটর শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের রিজার্ভবাজারস্থ পুরানবস্তি-জুলুক্যা পাহাড় ‘Y’ আকৃতির আর্জেন্টিনা পতাকার রঙে রাঙানো সংযোগ সেতুটিতে এসে শেষ হয়।

শোভাযাত্রায় শহরের বিভিন্ন অংশ থেকে আসা আর্জেন্টাইন ফুটবল প্রেমিরা অংশগ্রহণ করে। অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক বিশাল চাকমা বলেন, কয়েকদিন পর ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে। এ উপলক্ষে শোভাযাত্রা হবে শুনে ভেদাভেদি থেকে অংশ নিতে এসেছি। এই বিশ্বকাপে আর্জেন্টিনা দল নি:সন্দেহে অন্য দলের চাইতে অনেক শক্তিশালী। বর্তমান আর্জেন্টিনা দলে অনেক তারকা খেলোয়াড় থাকায় এই দলটি আক্রমন ভাগে যেকোনো দলের ডিফেন্স সিস্টেমকে নিমিষেই গুড়িয়ে দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। তাই আমি বলবো এবারের বিশ্বকাপটির দাবিদার আর্জেন্টিনা।

আরেক সমর্থক রাশেদ বলেন, ফুটবল মানেই আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবার বিশ্বকাপের দাবীদার। বিশ্বকাপে মেসি ম্যাজিকের অপেক্ষায় আছি। আর্জেন্টিনা সমর্থক রকি দত্ত বলেন, আগামী ২২ তারিখ প্রিয় দল আর্জেন্টিনার খেলা। সেই উপলক্ষে প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আনন্দ র‍্যালি করেছি।

 

ছবি সুপ্রিয় চাকমা শুভ