শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

লামার আজিজনগরে মোটর সাইকেল ছিনতাই ও চালককে হাত-পা বেঁধে মারধর

১২০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে যাত্রী সেজে মোটর সাইকেল ছিনতাই ও ড্রাইভারকে হাত-পা বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় আজিজনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড তেলুনিয়া ত্রিপুরা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মোটর সাইকেল ড্রাইভার ও মারধরের শিকার শামসুল ইসলাম (২৫) ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার শাহ আলমের ছেলে।

সন্ত্রাসীরা মোটর সাইকেল চালক শামসুল ইসলাম কে হত্যা করার জন্য ছুরি চালায়, কিন্তু তার গায়ে লাগেনি। তারা মৃত ভেবে তাকে ফেলে যায়। এদিকে মোটর সাইকেল ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা ফোন করলে দুই সন্ত্রাসী মিলন ত্রিপুরা ও ইলু ত্রিপুরাকে ছিয়ততলী বাজারে আটক করে। তারা এখন আজিজনগর পুলিশ ক্যাম্পের হেফাজতে আছে। আটক সন্ত্রাসী মিলন ত্রিপুরা নিজেকে সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে দাবী করেন।

আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক বলেন, আহত মোটর সাইকেল ড্রাইভারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুই সন্ত্রাসী পুলিশের হেফাজতে আছে।