শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আলীকদমে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষক সমাবেশ

১০৩

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণের জন্য অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী দেশের মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের প্রতি তার অকৃত্তিম ভালোবাসা, সেবার মনোভাব দেশকে দ্রুত উন্নয়নের শীর্ষের দিকে নিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে আলীকদম উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।

তিনি আরো বলেন,বাংলাদেশকে এখন তলাবিহীন ঝুঁড়ি বলার দিন শেষ। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। উন্নয়ন,শিক্ষা, বিনিয়োগ, উৎপাদন সবকিছুতে আজ বাংলাদেশ বিশ্বের কাছে মডেল। আর তা সম্ভব হয়েছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দক্ষ রাষ্ট্র পরিচালনার কারণে। একসময়ে আলীকদম আর আজকের আলীকদম আকাশ মাটির তফাৎ। প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে বলতে হয় না।কার কি প্রয়োজন তিনি জানেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনার কারণে আলীকদম পোয়ামুহুরী সড়ক,আলীকদম থানচি সড়ক সম্ভব হয়েছে। পাহাড়ে শিক্ষা প্রতিষ্ঠান, ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট, কালভার্ট সবকিছু হয়েছে।

জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে ডিজিটাল উদ্ভাবনী ও কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম,আলীকদম থানার ওসি মোহাম্মদ নাছির উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন ও সাধারন সম্পাদক দুংড়িমং মার্মা,যুগ্মসাধারণ সম্পাদক কফিল উদ্দিন,চার ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, জয়নাল আবেদীন, এম.কফিল উদ্দিন,ক্রাতপুং ম্রোসহ জেলা উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আওয়ামিলীগের নেতাকর্মীরা।

কৃষক সমাবেশ শেষে কৃষকদের সার ও বীজ বিতরণ করেন,ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর (পিআইও) উপকারভোগীদের নগদ ২৫ হাজার টাকা বিতরণ করেন।