শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় ৫০% ভর্তুকিতে কৃষি উপকরণ বিতরণ

৮০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

৫০ শতাংশ ভর্তুকিতে ৩৬ লাখ ৫০ হাজার টাকা মূল্য মানের সর্বাধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিস। বুধবার (৯ নভেম্বর) দুপুরের দিকে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ৫০% ভুর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব ও উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার তাইন্দং ইউনিয়নের ৭নং ওয়ার্ড জোনাব আলী সর্দার পাড়ার কৃষক ইসমাইল হোসেন কে ৫০% ভুর্তুকিতে জাপানে তৈরী ১টি কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করা হয় । যার বর্তমান বাজার মুল্য ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা।

এই মেশিনের সাহায্যে ফসল তোলার পাশাপাশি শস্য পরিষ্কারের কাজ সহজেই করা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, উন্নত কৃষি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষক দেশের মানুষের মুখে আহার যোগাচ্ছেন। এ সাফল্যের ধারা অব্যহত রাখতে আধুনিক কৃষিকে উৎসাহিত করতে সরকার এ খাতে ব্যাপক ভর্তুকি দিচ্ছে। এই যন্ত্রের অর্ধেক মূল্য সরকার পরিশোধ করবে। বাকি অর্ধেক কৃষক সহজ কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন।