শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

লক্ষ্মীছড়িতে দুই প্রতারক সদস্য আটক

৬২

॥ মোঃ ইসমাইল হোসেন ॥

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ভূয়া এনজিও প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার প্রলভোনকারী প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ নভেম্বর) ১১টার দিকে ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ থেকে মোঃ আব্দুর রহমান (৪২) ও মোঃ ফারুক হোসেন (৫০) নামের প্রতারক চক্রের দু’সদস্যকে পুলিশ আটক করে। তাদের একজন প্রশিক্ষক এবং আরেকজন পিয়ন বলে পরিচয় দিতেন।

জানা গেছে, লক্ষ্মীছড়িতে হাঁস-মুরগী পালনের উপর প্রশিক্ষণের জন্য সুপারভাইজার ও মাঠকর্মী নিয়োগ দিচ্ছে ‘জনস্বাস্থ উন্নয়ন সংস্থা’ নামের একটি এনজিও প্রতিষ্ঠান।

এমন গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে ১নং লক্ষ্মীছড়ি ইউপিতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন। পরে উপজেলা সাজসেবা কর্মকর্তার সহযোগিতায় যাচাই-বাছাই করে দেখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কিংবা দেশের কোথাও এই নামে কোনো অনুমোদিত এনজিও সংস্থা নেই। এক পর্যায় প্রতারক চক্রের দু’সদস্য স্বীকার করে বলেন, তারা এনজিও’র ভূয়া নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন এবং তারা অন্যায় করেছে বলেও ভুল স্বীকার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ মাহমুদ ভূইয়া জানান, প্রতারক চক্রের দুসদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ১নং লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা বাদী হয়ে মামলা রুজু করেন।