শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

মহালছড়িতে টানা ৭২ ঘন্টা স্বধম্মপট্ঠান সূত্রপাঠ সমাপনী ও কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠিত

১৩২

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে বিশ্ব শান্তি কামনায় টানা ৭২ ঘন্টা স্বধম্মপট্ঠান সূত্র পাঠ সমাপনী ও কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সিঙিনালা মহামুনি বৌদ্ধ বিহারে জেলার বিভিন্ন স্বনামধন্য বৌদ্ধ বিহার থেকে আগত শতাধিক ভিক্ষুর উপস্থিতিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মহামুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সুমনা মহাথের। এসময় পূণ্য সঞ্চয়ের জন্য বিভিন্ন বয়সের হাজারো দায়ক-দায়িকা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল সাড়ে ৯ টায় পঞ্চশীল ও অষ্টশীল গ্রহন, বুদ্ধমূর্তি দান, সংঘদান, আকাশবাত্তি দান ও চিবর দান করা হয়। দ্বিতীয় পর্ব বিকাল ২টায় আগত ভিক্ষুসংঘ কর্তৃক ধর্মীয় দেশনা শ্রবন ও সকল জীবের হিতার্থে সমবেত প্রার্থনা করা হয়।

সন্ধ্যায় চুলামনি ধাতু চৈত্যর উদ্দেশ্যে ফানুস উত্তোলন করা হবে।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় মতে, পটঠান পাঠ করলে সকল প্রকার ভয় অন্তরায় উপদ্রব ও বিপদ হতে রক্ষা পাওয়া যায়। যশ খ্যাতির অধিকারী হয়। দেব ও মনুষ্যের প্রিয়তা লাভ করা যায়। অশান্ত মন শান্ত হয়।