শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

খাগড়াছড়িতে জাতীয় যুব দিবসে পাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুব সমাজকে ভূমিকা নিতে হবে

৪১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি, ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, সরকার পাহাড়-সমতলে সমানভাবে মানুষের সেবায় নিবেদিত। শিক্ষা-চিকিৎসা-জনস্বাস্থ্য-অবকাঠামো সবদিক দিয়েই পার্বত্য তিন জেলা আজ উন্নয়নের গতিধারায় যুক্ত হয়েছে। কিন্তু উন্নয়ন বিরোধীরা আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। তাই এখন থেকেই সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এবং অব্যাহত রাখতে যুব সমাজকে ভূমিকা নিতে হবে। জাতীয় যুব দিবস উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহবায়ক হিরন জয় ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক হাফিজা আইরিন প্রমুখ।

সভা শেষে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থী যুবকদের মাঝে যুব ঋণ, সেলাই মেশিন ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়।

এর আগে সকালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পুলিশ সুপারের কার্যালয় হয়ে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসে গিয়ে শেষ হয়।