শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে নানা আনুষ্ঠানিকতায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে জেলা শহরের টাউন হলে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গন থেকে একটি র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে খাগড়াছড়ি পুলিশ লাইন্স গ্রীল শেডে আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি কমিউনিটি পুলিশিং এর সদস্য ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত প্রমূখ।

বক্তারা বলেন, দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গীবাদ-সন্ত্রাসমুক্ত করতে কমিউনিটি পুলিশিং এর বিকল্প নেই। সব ধরনের অপরাধ নির্মুলে পার্বত্য জেলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। সকলে মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এই সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে সন্ত্রাস নির্মুল করতে সক্ষম হবে বলে মন্তব্য করেন অতিথিরা।